Recruitment Graphics Designer

আমরা কনটেন্ট ক্রিয়েটরনিয়োগ দিচ্ছি

দেশজ বাজার একটি দ্রুত বর্ধনশীল নিরাপদ খাদ্য বিপণন প্রতিষ্ঠান যা বাংলাদেশের জলবায়ু ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উৎপাদনকারী এবং সম্প্রদায়ভিত্তকি উদ্যোক্তাদের সরাসরি ভোক্তাদের সাথে যুক্ত করে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থাকে শক্তিশালী করণে কাজ করে যাচ্ছে।

ডিজিটাল বিপণন, ব্র্যান্ডিং এবং প্রচারণামূলক কার্যক্রমকে বর্ধিত করার জন্য আমরা একজন সৃজনশীল ও উদ্যমী  কনটেন্ট ক্রিয়েটর খুঁজছি।

শিক্ষাগত যোগ্যতা

  • সাংবাদিকতা / গ্রাফিক নকশা / চারুকলা / বাংলা / মাল্টিমিডিয়া / ক্রিয়েটিভ কমিউনিকেশন বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি।
  • অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
  • ব্যবস্থাপনা বা ব্যবসায় শিক্ষা পটভূমি থেকে যারা গ্রাফিক নকশা ও কন্টেন্ট তৈরীতে দক্ষ তারাও আবেদন করতে পারবেনল
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা স্নাতক।

প্রধান দায়িত্বসমূহ

  • দেশজ বাজারের অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্মের জন্য প্রচারণামূলক কন্টেন্ট ও ডিজাইন তৈরি করা।
  • সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য গ্রাফিক্স, ব্যানার, পোস্টার এবং প্রচারণামূলক চিত্র তৈরি করা।
  • পণ্যের প্রচারণার জন্য ডিজাইন ও নকশা তৈরি করা
  • লিফলেট, ব্রোশিওর এবং অন্যান্য বিপণন সামগ্রীর নকশা তৈরি করা
  • বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ব্র্যান্ডের সামঞ্জস্য বজায় রাখা
  • সৃজনশীল প্রচারণা কার্যক্রম এবং বিপণন যোগাযোগে সহায়তা করা

প্রয়োজনীয় দক্ষতা

  • অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অনুরূপ ডিজাইন বিষয়ক সফটওয়্যারে দক্ষতা।
  • ডিজিটাল বিপণন ডিজাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা।
  • সৃজনশীল চিন্তা ও দৃশ্যভিত্তিক গল্প উপস্থাপনের দক্ষতা।
  • বিন্যাস, অক্ষর বিন্যাস এবং রঙ ব্যবহারে ভালো ধারণা।
  • নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা।

অগ্রাধিকারযোগ্য যোগ্যতা

নিম্নোক্ত ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

  • অনলাইন বাণিজ্য বা ডিজিটাল বিপণন প্রচারণার নকশা তৈরির অভিজ্ঞতা
  • ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের ব্যবহারকারী UI design সম্পর্কে ধারণা
  • নতুন ও সৃজনশীল নকশা ধারণা উপস্থাপনের সক্ষমতা

আবেদনের শেষ তারিখ

২০ মার্চ ২০২৬

পারিশ্রমিক

কাজের ধরন এবং চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে।

Content Creator Application Form