আমরা সেলস এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছি
দেশজ বাজার একটি দ্রুত বর্ধনশীল নিরাপদ খাদ্য বিপণন প্রতিষ্ঠান যা বাংলাদেশের জলবায়ু ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উৎপাদনকারী এবং সম্প্রদায়ভিত্তকি উদ্যোক্তাদের সরাসরি ভোক্তাদের সাথে যুক্ত করে। এই উদ্যোগ, দেশের প্রত্যন্ত অঞ্চলে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থাকে শক্তিশালী করণে কাজ করে যাচ্ছে।
আমরা আমাদের বাণিজ্য কার্যক্রম এবং বিক্রয় ব্যবস্থার সম্প্রসারণ ও পরিচালনার জন্য উদ্যমী, কর্মঠ, দায়িত্বশীল এবং সৃজনশীল ব্যক্তি খুঁজছি।
শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম মাধ্যমিক পাস
প্রধান দায়িত্বসমূহ
- টেলিফোন ও বিপণন কেন্দ্রে ভোক্তা ও গ্রাহকের সাথে সংযোগ স্থাপন।
- সম্ভাব্য ভোক্তা ও গ্রাহকদের পণ্য সম্পর্কে অবহিত করা।
- বিদ্যমান গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখা এবং পুনরায় বিক্রয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা।
- মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করা।
- গ্রাহক তথ্য সংরক্ষণ করা।
- বাজারের নতুন সুযোগ, প্রতিযোগী কার্যক্রম এবং বাজারের পরিবর্তন সম্পর্কে নিয়মিত অবগত থাকা।
প্রয়োজনীয় দক্ষতা
- অনলাইন ও অনসাইট বাজারব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা।
- গ্রাহক পরিচালনা ও গ্রাহকসেবা সম্পর্কে ধারণা।
- অনলাইন এবং সরাসরি বিক্রয় ব্যবস্থাপনায় আগ্রহ।
- ভালো যোগাযোগ দক্ষতা এবং মানুষের সাথে কাজ করার সক্ষমতা।
কর্মঘণ্টা
সকাল ৮টা – বিকাল ৪টা
অথবা
বিকাল ৪টা – রাত ১১টা
(শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন কাজের সুযোগ রয়েছে)
বেতন
১৫,০০০ – ২০,০০০ টাকা
(অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষ)
অতিরিক্ত সুবিধা
- দিনের বেলায় কর্মরতদের মধ্যাহ্নভোজ।
- সান্ধ্যকালীন কর্মরতদের জন্য নাস্তা।
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- বিস্তারিত জীবনবৃত্তান্ত
- অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
- শিক্ষাগত সনদপত্র
- দুইজন পরিচিত ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য
আবেদনের শেষ তারিখ
২০ মার্চ ২০২৬
আবেদন করতে নিচের ফরমটি পূরণ করুন।

