Recruitment Accounts Assistant

Deshozo Bazarএকজন হিসাব সহকারী নিয়োগ প্রদান করতে যাচ্ছে।

প্রধান দায়িত্ব ও কার্যাবলী:
১। দৈনিক লেনদেন, যেমন—ক্রয়-বিক্রয়, বেতন, ভাড়া ইত্যাদির ডাটা এন্ট্রি করা।
২। ক্যাশ বই মেইনটেইন করা এবং ব্যাংকের সাথে লেনদেনের হিসাব রাখা।
৩। খরচের চালান বা ইনভয়েস যাচাই করা এবং বিল প্রস্তুত ও পরিশোধে সহায়তা করা।
৪। মাসিক আর্থিক প্রতিবেদন বা অডিটের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা।
৫। অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করে ডাটা এন্ট্রি করা এবং ইমেইল ও অন্যান্য দাপ্তরিক কাজ করা।

শিক্ষাগত যোগ্যতা:
ন্যুনতম বি. কম

অভিজ্ঞতা:
কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছর শিক্ষানবীশ হিসাব সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনার ধারণা থাকতে হবে।

মাসিক বেতন:
প্রবেশনারী পিরিয়ডে (৩ মাস) ১৫০০০.০০ টাকা। প্রবেশন পিরিয়ড শেষে প্রতিষ্ঠানের নিয়মানুয়ী বেতন ভাতা নির্ধারিত হবে।

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীকে বিস্তারিত জীবন বৃত্তান্ত, সদ্য তোলা রঙিন ছবি, শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার সনদ, নাগরিক সনদসহ আগামী ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে কাভারলেটারসহ info@deshojobazar.com ইমেইলে প্রেরণ করতে অনুরোধ জানানো যাচ্ছে। ইমেইলের সাবজেক্ট “হিসাব সহকারী”।